শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৪:২৯

বলাখাল-রামপুর সড়কের পাশে মিললো নারীর লাশ, গাড়িচাপায় মৃত্যুর ধারণা

বলাখাল-রামপুর সড়কের পাশে মিললো নারীর লাশ, গাড়িচাপায় মৃত্যুর ধারণা
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে বলাখাল-রামপুর সড়কের পাশ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, কোনো যানবাহনের চাপায় বা দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার ভোরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের বলাখাল রেলস্টেশন সংলগ্ন এলাকায় বলাখাল-রামপুর সড়কের পাশে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি হাজীগঞ্জ থানা-পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ ও স্থানীয়দের অনুমান, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। আনুমানিক ৫০ বছর বয়সী এই নারীর মাথার চুল পাকা ও গায়ের রং শ্যামলা। তার পরনে লাল রঙের ওপর গোলাপী ফুলের প্রিন্ট করা পোশাক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় নিশ্চিতকরণ এবং ঘাতক গাড়িটি শনাক্তে পুলিশের তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়