শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২২:২৯

শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব সুমন মিজির দলের সাথে সম্পৃক্ততা নেই

প্রেস বিজ্ঞপ্তি।।
শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব সুমন মিজির দলের সাথে সম্পৃক্ততা নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শাহরাস্তি উপজেলার সাবেক সদস্য সচিব মো. সুমন মিজির দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন চাঁদপুর জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪/০৫/২০২৬ তারিখে শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি বাতিল করা হয়। বাতিলকৃত কমিটির সদস্য সচিব মো. সুমন মিজির বিরুদ্ধে দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ এসেছে। তাছাড়া দলের বিরুদ্ধে কুৎসা রটিয়ে তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেন। বর্তমানে দলের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তার কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়