রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১৯:৪৫

সব্যসাচী লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়ার জন্মদিন উদযাপন করলো 'পদক্ষেপ'

চাঁদপুর কণ্ঠ ডেস্ক।।
সব্যসাচী লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়ার জন্মদিন উদযাপন করলো 'পদক্ষেপ'

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেলে রাজধানীর কাঁটাবনস্থ 'পদক্ষেপ' কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির উদ্যোগে সব্যসাচী লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়ার তিপ্পান্নতম জন্মোৎসব উদযাপিত হয়েছে। এতে পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও প্রকাশক বাদল চৌধুরীর সভাপ্রধানে ও ছড়াকার রমজান মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চতুরঙ্গের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ও গবেষক ড. শহীদ মঞ্জু, অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ হিস্ সাকী, বিশিষ্ট সংগীত শিল্পী সাধনা সরকার, রোজী আকতার প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেখকের মেজবৌদি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সুবর্ণা বড়ুয়া বিজিতা এবং লেখকের সহধর্মিণী মুক্তা পীযূষ। স্বাগত সংগীত পরিবেশন করেন প্রত্ন পীযূষ বড়ুয়া, শ্যামা সরকার মুন ও প্রখর পীযূষ বড়ুয়া। কবির লেখা কবিতা আবৃত্তি করেন মুন ও প্রখর। লেখককে নিবেদন করে গান শোনান সাধনা সরকার। লেখককে নিবেদিত স্মারক প্রকাশনা হতে পাঠ করেন সঞ্চালক রমজান মাহমুদ। অনলাইনে শুভেচ্ছা জানান পদক্ষেপ কেন্দ্রীয় কমিটির মতিয়ারা মুক্তা, পদক্ষেপ চাঁদপুরের সম্মানিত উপদেষ্টা কাজী শাহাদাত, লেখকের বন্ধু ও শিশু নিউরোলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. শ্যামল সরকার প্রমুখ। এতে আরও বেশ কয়েকজন সাহিত্যপ্রেমী ও লেখকের শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে কেক কেটে এবং জল খাবার আপ্যায়নের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়