বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:১০

প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের স্বীকৃতি গ্রহণ করলেন ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাও. মোশাররফ হোসাইন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের স্বীকৃতি গ্রহণ করলেন ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাও. মোশাররফ হোসাইন

ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক (মাদ্রাসা)’র সম্মাননা গ্রহণ করেছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি সম্মাননা সনদ, মেডেল ও ২ লাখ টাকার চেক গ্রহণ করেন।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সারাদেশে স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের এই সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি, শিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি।

মাওলানা মো. মোশাররফ হোসাইন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিসের দায়িত্ব পালনের পাশাপাশি চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ কালেক্টরেট জামে মসজিদে খতিব হিসেবে নিয়োজিত রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) গাজীপুরের অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের মাস্টার ট্রেইনার।

শিক্ষাজীবনে তিনি ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল, চাঁদপুর সরকারি কলেজ থেকে বিএ ও এমএ এবং দারুল উলূম ঢাকা থেকে ইফতা সম্পন্ন করেন। প্রতিটি পরীক্ষায় তিনি প্রথম শ্রেণী অর্জন করেন। পরবর্তীতে ২০২২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ‘আব্বাসীয় যুগে আরবি অভিধান চর্চা ও বিকাশ’ শীর্ষক বিষয়ে পিএইচডি গবেষণারত রয়েছেন। তিনি তাঁর ব্যক্তিগত অর্জনে মাদ্রাসা-শিক্ষকদের জন্যে অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়