প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:০২
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আর নেই

ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দাতা সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান (৭৪) আর নেই।
|আরো খবর
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল মান্নান হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের ক্যাশিয়ার বাড়ির আলহাজ্ব আব্দুল জাব্বার মিয়ার ছোট ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের হলুদ পট্টির বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দু মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, ব্যবসায়ী সমাজ ও এলাকার সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে।








