মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৪৪

জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা

স্টাফ রিপোর্টার
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা

চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) কনস্টেবল থেকে নায়েক, এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬-এর মাঠ ক্যাম্পেইন ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন।

এছাড়া পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম।

এ সময় চাঁদপুর পুলিশ লাইন্সের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সহ পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সব পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়