রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪০

চাঁদপুরের জেলা প্রশাসকের সঙ্গে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা সোমবার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুরের জেলা প্রশাসকের সঙ্গে প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা সোমবার

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, সাংবাদিকতার পরিবেশ এবং স্থানীয় সংবাদপত্র ও গণমাধ্যমের নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

মতবিনিময় সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সকল সদস্যসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম. এ. লতিফ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়