প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ২১:৫৭
হাজীগঞ্জে বিপুল মাদকসহ নারী আটক

হাজীগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ নার্গিস (৩৪) নামের এক নারীকে আটক করেছে
|আরো খবর
হাজীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাতে পৌর ৫নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বিশ্বরোড এলাকার পাটওয়ারী ভবনের ৬ষ্ঠ তলায় অভিযান পরিচালনা করে সাড়ে ৩ কেজি গাঁজা ও ১০১টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটককৃত নার্গিস বেগম ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া বেপারী বাড়ির জুয়েল হোসেনের স্ত্রী ও আমিন মিয়া বেপারীর মেয়ে। সে পাটোয়ারী ভবনের ভাড়াটিয়া।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে রাতে পাটোয়ারী ভবনের ৬ষ্ঠ তলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি নার্গিসের দেখানো ও শনাক্ত মতে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১০১ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি নার্গিসের স্বামী জুয়েল মিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় আরেক মাদক কারবারি শহীদ গাজীকে আসামি করা হয়েছে।
থানার ওসি আব্দুল মান্নান জানান, এ ঘটনায় হাজীগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলা নং ১, তারিখ- ০১/১০/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক)/৪১ ধারা। আটককৃত আসামি নার্গিসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







