প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৯
সাবেক সরকারি কর্মকর্তা শাহরাস্তির আ. খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের পিতা সাবেক সরকারি কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি মারকাজুল কোরআন হিফয মাদ্রাসায় এই মাহফিলের আয়োজন করা হয়। এতে হাফেজ মো. শাহজালাল এবং আন-নূর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের পরিচালক আবদুর রহমান আরজুসহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
|আরো খবর
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বাদ জোহর মরহুম আবদুল খালেক পাটোয়ারীর কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাইন উদ্দিন ও খোরশেদ আলম পাটোয়ারীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।








