রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে আইপিএস প্রদান

স্টাফ রিপোর্টার
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে আইপিএস প্রদান

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা ও বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা হিসেবে একটি আইপিএস উপহার দেওয়া হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) আইপিএসটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন নবী মাসুমের হাতে আনুষ্ঠানিকভাবে এই আইপিএস তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

আইপিএস হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নজরুল ইসলাম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনুল্লাহ বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক।

উল্লেখ্য, উপজেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ হাসপাতালটিতে প্রতিদিন শত শত মানুষ সেবা নিতে আসেন। জরুরি চিকিৎসা, বহির্বিভাগের সেবা এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ অপরিহার্য। বিকল্প এই বিদ্যুৎ ব্যবস্থা যুক্ত হওয়ায় লোডশেডিংয়ের সময়েও জরুরি চিকিৎসাসেবা ও হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হবে না। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তি কমার পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়