মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২

৫০ মেধাবীকে সমাজসেবার শিক্ষা অনুদান দিলেন এমপি মানিক

অনলাইন ডেস্ক
৫০ মেধাবীকে সমাজসেবার শিক্ষা অনুদান দিলেন এমপি মানিক

“অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হতে দেবে না সরকার”—এমন আশাবাদ ব্যক্ত করে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, “মেধাবী শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। যারা মেধার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর শহরের মুনিরা ভবনে সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকাঅনুদানের চেক তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের সৎ ও মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, এই সহায়তাকে কেবল আর্থিক অনুদান হিসেবে না দেখে সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করতে হবে। ভবিষ্যতে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করারও পরামর্শ দেন তিনি।

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ দলীয় নেতৃবৃন্দ।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়