মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:২১

মতলব উত্তরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

—হাজী মোশারফ হোসাইন

মতলব উত্তর ব্যুরো।।
গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
ছবি : মতলব উত্তরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি।

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন বলেছেন, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অনন্য ভূমিকা রয়েছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিলো এবং থাকবে। দলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমেই আগামীর শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এ সময় জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি বোরহান উদ্দিন ফরাজী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিউল বাশার, সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার এবং উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কলেজ মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। র‍্যালি ও আলোচনা সভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

র‍্যালি ও আলোচনা সভাশেষে ছেংগারচর সরকারি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন নেতৃবৃন্দ।

ছবি : মতলব উত্তরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়