সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২৩:০৩

মতলবে মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ
ক্যাপশনঃ মতলবে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।

মতলব পৌরসভায় মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ মোবারকদী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) বিকেলে মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের মাদকবিরোধী সচেতন মহলের আয়োজনে এ সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক।

মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সুলতান সরকার, সাধারণ সম্পাদক হেলাল গাজী, সাবেক সভাপতি নজরুল ইসলাম নোয়াব চৌধুরী, সহ-সভাপতি আমানিয়া মোল্লা, পৌর বিএনপির সদস্য শাহাদাত হোসেন বাবলু, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহআলম সরকার প্রমুখ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে নষ্ট করে। মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে সবাইকে এক হতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনতা ও সামাজিক প্রতিরোধ জরুরি। এ জন্যে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়