সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২২:৫০

শাহরাস্তিতে মাসিক আইনশৃঙ্খলা সভায় ইউএনও

কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না

শাহরাস্তি ব্যুরো।।
কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না
ক্যাপশন - শাহরাস্তি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখছেন ইউএনও মনিরা আক্তার।

শাহরাস্তি উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। রোববার (৩০ আগস্ট ২০২৬) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় ইউএনও মনিরা খাতুন বলেন, কোনো শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, কিশোরদের অপরাধপ্রবণতা রোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিল আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মইনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, আ. রাজ্জাক, মোশারফ হোসেন, রুহুল আমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়