রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২:৪৬

সকল থানায় মাদকবিরোধী র‍্যালি ও সভা অব্যাহত

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

আব্দুল্লাহ আল মামুন।।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুর জেলার আটটি থানায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অব্যাহত রয়েছে। শনিবার (২৯ আগস্ট ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের উদ্যোগে চাঁদপুর সদর মডেল, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে আয়োজিত সভায় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাদক একটি ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সভা থেকে মাদককে ‘না’ বলার পাশাপাশি মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়