রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২:২৭

চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মাদকবিরোধী সমাবেশ

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মাদকবিরোধী সমাবেশ
ক্যাপশনঃ চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু।

যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে, মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জুয়া ও চাঁদাবাজির মতো সমাজবিরোধী কার্যক্রম প্রতিহত করার লক্ষ্যে চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) শহরের নতুন বাজার এলাকায় ডি. এন. হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবিব উল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদ ঢালীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, চাঁদপুর সদর মডেল থানায় ওসি (তদন্ত) মো ইউসুফ আলী, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম, এসআই (সেকেন্ড অফিসার ডিবি) বিকাশ চক্রবর্তী, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা সেতু, পৌর বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক মো. সহিদ উল্যাহ ভূঁইয়া, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইমাম আলী মিজি প্রমুখ। উপস্থিত ছিলেন১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আবুল হাসেম, মক্কা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিন হাওলাদার, চাঁদপুর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. ইউসুফ মিয়াজি প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়