শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ২২:১৩

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল পৌনে ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৩ হাজার ৬৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮০৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সম্পাদকীয় বিভিন্ন পদ ও ৯টি ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর পদসহ মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি ওয়ার্ডের ভোটারদের ১৩ থেকে ১৪টি করে পদে ভোট দিতে হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনের নির্দেশে সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ ছাড়া হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন এবং চাঁদপুর জেলা পুলিশের বিশেষ দল মাঠে সক্রিয় ভূমিকায় ছিলেন।

সরজমিনে দেখা যায়, নির্বাচন উপলক্ষে দিনটিতে বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সকাল থেকেই কেন্দ্রের সামনে প্রার্থী ও সমর্থকদের ব্যানার-পোস্টার এবং রঙিন সাজসজ্জা চোখে পড়ে। প্রার্থীরা সরব উপস্থিতিতে ভোট প্রার্থনা করেন। মাঝে মাঝে কেন্দ্রের বাইরে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও তা ছিলো ক্ষণস্থায়ী। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রতিটি ব্যালটে ১৩/১৪টি করে পদের হিসাব থাকায় ভোট গণনায় দীর্ঘ সময় লাগছে। ফলে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছিলো এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ পেতে গভীর রাত হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়