শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৪:৫০

আজ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

৩ হাজার ৬৭ ভোটারের প্রত্যেকে দেবেন ১৩/১৪টি ভোট, থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

কামরুজ্জামান টুটুল।।
আজ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ীদের প্রাণের দাবি পূরণে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ৩ হাজার ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সম্পাদকীয় পদ ও ৯টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর মিলিয়ে ৭৪ জন উক্ত নির্বাচনে লড়ছেন। প্রতি ভোটারকে ওয়ার্ডভিত্তিক ১৩টি কিংবা ১৪টি করে ভোট দিতে হবে। ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে ভেন্যু কেন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসনের আদেশে সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন দায়িত্বে।

এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হাজীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মো. ওমর সানি আকনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে মোহাম্মদ এমরান হোসেনের প্রতীক চেয়ার ও মো. সালাউদ্দিন আল ফারুক মামুনের প্রতীক ঘোড়া; সহ-সভাপতি পদে ৩ জন প্রার্থীর মধ্যে এমরান হোসেন মুন্সীর প্রতীক হাতি, মো. উমর ফারুক সর্দারের প্রতীক মোমবাতি ও মো. মিজানুর রহমানের প্রতীক দোয়াত-কলম।

সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর মধ্যে মো. আল-আমিন সর্দার বাবুর প্রতীক বাঘ, হাফেজ আবুল কাশেম মাসুম বিল্লাহর প্রতীক দেয়ালঘড়ি, কাজী জিয়াউর রহমানের প্রতীক রিকশা, মো. মজিবুর রহমান তালুকদারের প্রতীক ছাতা ও মো. শাহাব উদ্দিন সাবুর প্রতীক আনারস।

সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে পিন্টু লাল চক্রবর্তীর প্রতীক বই, বাহালুল আলম খোকনের (খোকন মিয়াজী) প্রতীক কাপ-পিরিচ, মো. সাইফুল ইসলামের প্রতীক প্রজাপতি ও সাংবাদিক মো. হাসান মাহমুদের প্রতীক সিলিং ফ্যান। সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. আব্দুল হান্নানের প্রতীক চশমা, আবু হেনা বাবলুর প্রতীক মাছ, জিসান আহমেদ সিদ্দিকির প্রতীক মাইক ও মো. শহিদুল্লাহর প্রতীক মই।

কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থীর মধ্যে মো. আনোয়ার হোসেন খোকনের প্রতীক উড়োজাহাজ, মো. মহসিন মিয়াজীর প্রতীক ডালিম ও সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের প্রতীক কলস। দপ্তর সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. আরিফুল ইসলামের প্রতীক তালা-চাবি, মোহাম্মদ কামাল হোসেনের প্রতীক টেবিল ল্যাম্প, মো. মুরশিদুল আলমের প্রতীক হাঁস ও সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহর প্রতীক কলম।

প্রচার সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে আরমান তালুকদার হৃদয়ের প্রতীক টেলিভিশন ও কাউছার আহমেদের প্রতীক টিউবওয়েল। বাণিজ্য সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. আব্দুল মজিদের প্রতীক মোটরসাইকেল, মো. আশ্রাফ আলীর প্রতীক গোলাপ ফুল, মো. হাবীবুর রহমান পাটওয়ারীর প্রতীক সাইকেল ও মো. হাবিবুর রহমান আখতারের প্রতীক আম।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. মেহেদী হাসান কাকনের প্রতীক ক্রিকেট ব্যাট, সাজ্জাদুল ইসলাম সজিবের প্রতীক ফুটবল, শরীফ মজুমদারের প্রতীক পাঞ্জাবি ও মো. শফিকুল ইসলামের প্রতীক লাটিম। শিল্প বিষয়ক সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে হাফেজ মো. তানভীর হোসেনের প্রতীক সিএনজি ও গাজী শফিকুল ইসলামের প্রতীক টেবিল ফ্যান। মহিলা বিষয়ক সম্পাদক পদে হাসিনা আক্তার শেলির মনোনয়নপত্রের তথ্যে গড়মিল থাকায় প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান এবং সদস্য হিসেবে দায়িত্বে আছেন উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন ও পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়