বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৭

ইসলামিক কুইজ প্রতিযোগিতায় তৃতীয় হয়ে সম্মাননা পেল চাঁদপুরের হোসাইন

বিশেষ প্রতিনিধি।।
ইসলামিক কুইজ প্রতিযোগিতায় তৃতীয় হয়ে সম্মাননা পেল চাঁদপুরের হোসাইন
নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. হোসাইন বিন কবির ২৬ আগস্ট বুধবার অধ্যক্ষ লে. কর্নেল মো. জুবায়ের রহমান আখন্দ, এইচসির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে।

জ্ঞান, মেধা ও ইসলামী মূল্যবোধের চর্চায় নিজের প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছে চাঁদপুরের শিক্ষার্থী মো. হোসাইন বিন কবির। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক ইসলামিক কুইজ প্রতিযোগিতায় সে তৃতীয় স্থান অর্জন করেছে। ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী গত বুধবার (২৬ আগস্ট ২০২৬) প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. জুবায়ের রহমান আখন্দের (এইচসি) কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করে। সম্মাননা প্রদানের সময় উপস্থিত ছিলেন স্কুল শাখার উপাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং কলেজ শাখার প্যানেল ভিপি মোহাম্মদ মাহবুব হাসান।

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট জেলা পরিষদ সংলগ্ন এলাকার বাসিন্দা হোসাইন বিন কবির। তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. হুমায়ুন কবির বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কুয়েতে কর্মরত আছেন। তার দাদা বীর মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক কর্মকর্তা মরহুম ইউসুফ আলী মৃধা এবং বড় চাচা এরিকসন ইলেকট্রিক কোম্পানির বিভাগীয় প্রধান ও দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষাবান্ধব পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা হোসাইনের এই অর্জন তার পরিবার ও নিজ এলাকার জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য হোসাইন তার শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়