বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২১:০৬

শাহরাস্তিতে মাদক সেবনের অপরাধে ২ জনের ভিন্ন মেয়াদে কারাদণ্ড

অনলাইন ডেস্ক
শাহরাস্তিতে মাদক সেবনের অপরাধে ২ জনের ভিন্ন মেয়াদে কারাদণ্ড

শাহরাস্তিতে মাদক সেবনকালে হাতেনাতে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দাল পদ্মার পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ফয়েজুল ইসলাম রিপন (৫০) ও মো. কবির হোসেন (৪৩) নামে দু ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে দোষ স্বীকার করায় ফয়েজুল ইসলামকে ৬ মাস এবং মো. কবির হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশি পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়