বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১৬:২৪

নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

মুহাম্মদ আরিফ বিল্লাহ।।
নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে রাসুল (স.)-এর জীবন, কর্ম ও শিক্ষার ওপর আলোচনা সভা, কুরআন তিলাওয়াত, হামদ-নাত এবং ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহমদের সঞ্চালনায় রাসুল (স.)-এর জীবনাদর্শের ওপর বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল হক ও মো. মাহফুজুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বনবী মুহাম্মদ (স.)-এর জীবনের প্রতিটি ক্ষেত্র সমাজে শান্তি প্রতিষ্ঠায় সমানভাবে কার্যকরী। মানুষের কল্যাণে নবীজির কর্মপরিকল্পনা পরিবার, সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করা একান্ত জরুরি। কুরআন ও হাদিসের আলোকে জীবন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করার পরিপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন মানবতার মুক্তির দূত বিশ্বনবী (স.)।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ-নাত এবং ইসলামি কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়