মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল।।
শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জের শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ মজুমদারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আবু সাঈদ পাটোয়ারী রাসেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ খোরশেদ, প্রচার সম্পাদক কাজী জসিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন রবিন, সদস্য সাইফুল ইসলাম খান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য লিটন মজুমদার এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোতালেব গাজীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

দিচ্ছেন অতিথিবৃন্দ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়