রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২০:১৮

নজরুলবর্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের অনুষ্ঠানমালা

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।।
নজরুলবর্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের অনুষ্ঠানমালা
নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাঁদপুর সাহিত্য পরিষদের নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ করা হয়। ছবিটি আক্কাস আলী রেলওয়ে একাডেমি থেকে তোলা।

নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের নানা কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল থেকে চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ করা হয়। পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সমন্বয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শহরের পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কাস আলী রেলওয়ে একাডেমি, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ফেস্টুন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

বিদ্যালয়ের পক্ষে ফেস্টুন গ্রহণ করেন (স্কুলের নাম ক্রমানুসারে) প্রধান শিক্ষক তাজুল ইসলাম, গোফরান হোসেন, মো. রেজাউল করিম প্রধানিয়া, সিনিয়র সহকারী শিক্ষক দীপ্তি রাণী পাল ও প্রধান শিক্ষক তপন কুমার দাস।

চাঁদপুর সাহিত্য পরিষদের নজরুল বিষয়ক ভিন্নধর্মী চমৎকার এই আয়োজনের প্রশংসা করে তা অব্যাহত রাখার অনুরোধ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। এ সময় সংগঠনের পক্ষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত।

উল্লেখ্য, নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট ২০২৬) নজরুল বিষয়ক লিফলেট বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়