প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২২:৪৬
ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে আব্দুর রহমান মৃধা ওয়াকফ এস্টেটের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ৮ম কুরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
|আরো খবর
শনিবার (২২ আগস্ট ২০২৬) গাব্দেরগাঁও মৃধা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু নাসের মোহাম্মদ আবদুল ওয়াহীদ মৃধা। সকাল ৯টা থেকে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস। বাদ মাগরিব অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন দারুসসুন্নাত সিদ্দিকীয়া সিরাজীয়া কমপ্লেক্স ফরিদগঞ্জের পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা মুফতি আহসান উল্লাহ নেসারীসহ স্থানীয় আলেম-ওলামা।
ক্যাপশন : আব্দুর রহমান মৃধা ওয়াকফ এস্টেটের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ৮ম কুরআন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কুরআল তেলাওয়াত করছেন এক প্রতিযোগী।








