প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২২:৪১
মতলব উত্তরে পুলিশি অভিযানে আটক ১০

মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ।
|আরো খবর
শুক্রবার (২১ আগস্ট ২০২৬) পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক দিকনিদের্শনায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে অত্র থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ৮জন মাদক ব্যবসায়ী ও ১জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী এবং চুরির মামলার সন্ধিগ্ধ আসামী ১জনসহ মোট ১০জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখতে মতলব উত্তর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ছবি: মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতারকৃতরা।








