শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২১:৪৫

ফরিদগঞ্জের বিএনপি নেতা টুটুল পাটওয়ারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি

স্টাফ রিপোর্টার।।
ফরিদগঞ্জের বিএনপি নেতা টুটুল পাটওয়ারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি
ছবি : এ. এম. টুটুল পাটওয়ারী

সাবেক ছাত্রনেতা, ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান উপজেলা বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক এবং আগামী পৌর নির্বাচনে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী এ. এম. টুটুল পাটওয়ারীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে হেয় করার অভিযোগে থানায় জিডি করা হয়েছে। গত ১৫ জুলাই, ২০২৬ (বুধবার) তিনি ফরিদগঞ্জ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি নং : ৯১৩, তারিখ : ১৫/০৭/২০২৬) করেন।

তিনি বলেন, "বিগত ১৯৯৬ সাল থেকে আমি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতি শুরু করি। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অত্যাচার, জুলুম, নির্যাতন, হামলা, মামলা ও জেল-হুলিয়ার শিকার হয়েও বিএনপির আদর্শকে ধারণ করেছি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে অবিচল থেকে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"

তিনি আরও বলেন, "৫ আগস্ট-পরবর্তী সময়ে যখন আমরা স্বাভাবিক পরিবেশে নিঃশ্বাস নিতে পারছি, ঠিক তখনই একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ভুয়া ফটোকার্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। বিশেষ করে ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে এই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ছড়িয়ে আমার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি বিএনপির ভাবমূর্তি হেয় করার অপচেষ্টায় লিপ্ত। তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হবে।" তিনি সকলকে এসব অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়