শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২০:৩৫

বিষ্ণুপুরে এনাম চৌধুরীর ব্যাপক গণসংযোগ

আব্দুল্লাহ আল মামুন।।
বিষ্ণুপুরে এনাম চৌধুরীর ব্যাপক গণসংযোগ
ক্যাপসন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনাম চৌধুরী শুক্র ও শনিবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন।

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এনাম চৌধুরী ২১ ও ২২ আগস্ট ২০২৬ (শুক্র ও শনিবার) ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, তাদের খোঁজখবর নেয়া এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

গণসংযোগের অংশ হিসেবে তিনি সফরমালী, খেরুদিয়া, খেরুদিয়া দারুল উলুম মাদ্রাসা, বাংলাবাজার ও কাজীর বাজারসহ বিভিন্ন এলাকায় যান। খেরুদিয়া দারুল উলুম মাদ্রাসায় তিনি মাগরিবের নামাজ আদায় করেন। পরে সাবেক চেয়ারম্যান মন্টু খানের সঙ্গে রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

কাজীর বাজারে অ্যাড. আ. কাইয়ুমের কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক আলোচনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি সেলিম মিজি, যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, জনসম্পৃক্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে কাজীর বাজার এলাকায় গণসংযোগ শেষে কানার দোকানে গিয়ে দিনের কর্মসূচি শেষ করেন তিনি। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানান। স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ তাঁর সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাঁর প্রতি সমর্থন ও আস্থার কথা জানান।

এ সময় এনাম চৌধুরী বলেন, আমি মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়