প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৫:৪০
জেলা আইনজীবী সমিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রানবসফর্মার থেকে জেলা আইনজীবী সমিতিতে বিদ্যুতের নিরবচ্ছিন্ন (ভিআইপি) সংযোগ প্রদান ও উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংযোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হাসান, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন, পিপি অ্যাডভোকেট কোহিনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোস্তফা কামাল, সিনিয়র আইনজীবী নুরুল আমিন দেওয়ান প্রমুখ।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু জানান, স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের আন্তরিক প্রচেষ্টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভিআইপি লাইনটি আইনজীবী সমিতিতে সংযোগ করা সম্ভব হয়েছে। এজন্যে তিনি আইনজীবীদের পক্ষ থেকে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও জানান, সমিতিতে আগে থেকেই বিদ্যুৎ সংযোগ ছিলো, তবে আইনজীবীদের সুবিধার্থে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই নতুন ভিআইপি সংযোগটি প্রদান করা হয়েছে।








