মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২২:০৯

সোনার তরী লঞ্চের চাঁদপুর ঘাট সুপারভাইজার শওকত আলী বেপারীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
সোনার তরী লঞ্চের চাঁদপুর ঘাট সুপারভাইজার শওকত আলী বেপারীর ইন্তেকাল

চাঁদপুর লঞ্চঘাটের সিনিয়র ঘাট সুপারভাইজার এবং সোনার তরী লঞ্চের দীর্ঘদিনের প্রতিনিধি মো. শওকত আলী বেপারী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে চারটার দিকে রেলওয়ে ক্লাব রোডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং ইতঃপূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ এশা বড়স্টেশন লঞ্চঘাট মাদরাসা রোডস্থ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন কার্যক্রমে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

শওকত আলী বেপারীর মৃত্যুতে চাঁদপুর লঞ্চঘাট ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন লঞ্চ কোম্পানির, বিশেষ করে সোনার তরী লঞ্চের চাঁদপুর ঘাট সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়