প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০
মোবাইল কোর্টে বিভিন্ন যানবাহন থেকে ৮ হাজার টাকা জরিমানা
চাঁদপুর সদরে সড়ক পরিবহনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা এবং ফিটনেসবিহীন যানবাহন চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
|আরো খবর
রোববার (১৬ আগস্ট ২০২৬) চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮- এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় মোট ৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আইন লঙ্ঘন করায় অপরাধীদের সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। সড়ক দুর্ঘটনা রোধ এবং যানজট ও বিশৃঙ্খলা এড়াতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








