শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২২:১৮

মতলবে সাবেক ফুটবলার আজাদের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে সাবেক ফুটবলার আজাদের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ
ক্যাপশন ঃ মতলবে প্রীতি ফুটবল ম্যাচে অতিথিদের কাছ থেকে ট্রফি গ্রহণ করছেন মতলব সোনালী অতীত ক্লাব। ছবি : রেদওয়ান আহমেদ জাকির।

মতলব দক্ষিণে সাবেক ফুটবলার একেএম আজাদের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে মতলব সোনালী অতীত ক্লাবের আয়োজনে নিউ হোস্টেল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সোনালী অতীত ক্লাব ও মতলব সোনালী অতীত ক্লাবের সদস্যদের মাঝে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ৩-০ গোলে মতলব সোনালী অতীত ক্লাব জয়লাভ করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-ক্রীড়া সম্পাদক ও সোনালী অতীত ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মেজুর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় প্রীতি ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস, সাবেক ফুটবলার গোলাম নবী বাদল প্রমুখ।

অনুষ্ঠানে মতলব প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বণিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. ফয়সাল খন্দকার, সাবেক ফুটবলার জহিরুল ইসলাম আলেক, মনির হোসেন, আব্দুল হান্নান অপু, গোলাম কাদের মুকুল, জিএম শাহীন, আলমাছ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়