রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১:৪৩

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জ পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া

ফরিদগঞ্জ ব্যুরো।।
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জ পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে শহরের কাঁচা বাজার এলাকায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম সম্পাদক এমএম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো ও জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজু পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আব্দুল হাই, উপজেলা ছাত্রদলের মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তেমনি জেল জুলুম, নিপীড়ন ও নির্যাতন সহ্য করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে আজীবন রাজপথে ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। আজকে তাঁর জন্মদিনে তাঁর রেখে যাওয়া কর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান কাজ। একই সাথে বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ফরিদগঞ্জে আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের হাতকে শক্তিশালী করতে একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়াসহ বিএনপির প্রয়াত সকলে নেতা-কর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

ছবির ক্যাপসন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়