শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২:০৪

রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই নেতকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, আওয়ামী লীগের জাতীয় শোক দিবসকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় শনিবার গভীর রাতে রামগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান রাশেদ এবং উপজেলা যুবলীগের সদস্য মোরশেদুল আমিন বাবুকে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ।

উল্লেখ্য যে, ১৫ আগস্ট আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্যে তারা একাধিক এলাকার নেতাকর্মীদের সংঘটিত করার চেষ্টা করছিলো।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এদের দুজনের বিরুদ্ধেই সন্ত্রাস ও নাশকতা সহ একাধিক মামলা রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদেরকে আটক করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়