প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:২৪
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ হাবিবুর রহমান আর নেই
এমপিসহ বিভিন্ন মহলের শোক।। সোমবার বেলা ১১ টায় জানাজা

চাঁদপুর জেলার প্রখ্যাত ব্যবসায়ী, সমাজসেবক, তাজমহল আবাসিক হোটেলের স্বত্বাধিকারী ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি (চার্টার প্রেসিডেন্ট) শেখ হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ৮টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|আরো খবর
তিনি চাঁদপুর জেলা আবাসিক হোটেল মালিক সমিতির প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ বর্ণাঢ্য জীবনে তিনি চাঁদপুরের ব্যবসায়িক অঙ্গনের পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছেন।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশনের শ্বশুর শেখ হাবিবুর রহমানের মৃত্যুতে চাঁদপুর সদরের এমপি ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক সহ ব্যবসায়ী সমাজ, রোটারী ক্লাব পরিবার এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁর জানাজার নামাজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বেলা ১১টায় চাঁদপুর শহরের চৌধুরী ঘাট সংলগ্ন পৌর ঈদগাহে অনুষ্ঠিত হবে।








