প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২০:০৬
সংশোধনী
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) '১১৯২ নম্বর পেয়ে জান্নাতুল মাঈশার চমক, স্বপ্ন এখন বিচারপতি হওয়ার' শিরোনামে চাঁদপুর কণ্ঠের প্রিন্টিং ও অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে অনিচ্ছাকৃতভাবে জান্নাতুল মাঈশার গড় নম্বর ৯৯.৩৩ উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তার গড় নম্বর হচ্ছে ৯৫.৩৬। অনিচ্ছাকৃত এই ভুলের জন্যে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংশ্লিষ্ট সংবাদে উল্লিখিত গড় নম্বরটি সংশোধন করে ৯৫.৩৬ হিসেবে বিবেচনা করার জন্যে সম্মানিত পাঠকদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।--বার্তা সম্পাদক।








