সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৫:৩৮

শ্রীনগরে শাপলা বেচে চলে সিরাজের সংসার

আব্দুল মান্নান সিদ্দিকী।।
শ্রীনগরে শাপলা বেচে চলে সিরাজের সংসার

মুন্সিগঞ্জের আড়িয়াল বিল এখন জাতীয় ফুল শাপলায় সয়লাব। একদিকে মনোমুগ্ধকর এই রূপ দেখতে বিলে ছুটে আসছেন দর্শনার্থীরা, অন্যদিকে জীবন-জীবিকার প্রয়োজনে বিলজুড়ে কর্মমুখর অনেকে। তাঁদেরই একজন শ্রীনগরের শ্রমজীবী সিরাজুল ইসলাম।

মৌসুম বুঝে নানা পেশায় কাজ করা সিরাজুল জানান, বর্ষায় আড়িয়াল বিলে শাপলা সংগ্রহ করা বেশ সহজ ও লাভজনক। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই তিনি নৌকা নিয়ে বিলে নেমে পড়েন। শাপলা তুলে ছোট ছোট আটি বেঁধে ভ্যানে করে পৌঁছে যান গন্তব্যে।

রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের কাছে প্রতি আঁটি শাপলা বিক্রি হয় ২০ টাকায়। বাকি শাপলা নিয়ে তিনি ছোটেন স্থানীয় বাজারে। দিনশেষে শাপলা বিক্রির টাকায় কেনেন চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

স্বল্প পরিশ্রমে কম সময়ে ভালো আয়ের সুযোগ থাকায় বিলের শাপলা থাকা পর্যন্ত এ কাজ চালিয়ে যাওয়ার কথা জানান সিরাজুল। শাপলা বিক্রির এই আয়েই এখন স্বাচ্ছন্দ্যে চলছে তাঁর সংসার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়