সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২১:৫৩

মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আলমগীর কবির।।
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

'শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি' এই শ্লোগানকে সামনে রেখে

শিক্ষার্থীদের ক্লাসে অধিকতর অংশগ্রহণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নস্থ মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা এবং ৮ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ঢালীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. সুমন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাহাআলম মিজি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম রনি, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য মো. জসিমউদদীন প্রধানীয়া, সিনিয়র সহকারী শিক্ষক মো. রবিউল আউয়াল, গোপাল কৃষ্ণ, অভিভাবক মো. সাইফুল ইসলাম, ছাত্রদের পক্ষে মো. আহাদ হোসেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়