প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৭:৫৮
কচুয়ায় অভিযানে ৬৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কচুয়া থানা-পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজাসহ ২ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
|আরো খবর
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে রোববার (২ আগস্ট ২০২৬) এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে এসআই (নি.) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন সাহেদাপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি মো. হান্নানকে (৩৫) গ্রেপ্তার করেন। তিনি কচুয়া থানার সাহেদপুর এলাকার নোয়াব আলীর ছেলে। তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৬, তারিখ : ০২/০৮/২০২৬) করা হয়েছে।
অন্যদিকে এসআই (নি.) এফ. এম. শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন নিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি মো. ফয়সাল আহম্মেদ (২৮)কে গ্রেপ্তার করেন। তিনি একই এলাকার কবির আহম্মেদের ছেলে। তার হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায়ও কচুয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (মামলা নং-০৭, তারিখ : ০২/০৮/২০২৬) করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ২ আসামিকে সোমবার (৩ আগস্ট ২০২৬) বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ছবি : কচুয়ায় গ্রেপ্তারকৃত দু মাদক কারবারি।
-







