রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৭:২৮

সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম ৫ম বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত

রেদওয়ান আহমেদ জাকির
সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম ৫ম বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত

মতলব দক্ষিণ উপজেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চারবারের সহ-সভাপতি ও সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম।

জাতীয় সমবায় পুরস্কার-২০২৬-এর জন্যে ইউএনওর নেতৃত্বে গঠিত উপজেলা নির্বাচন কমিটি তাঁকে নির্বাচিত করে জেলা পর্যায়ে পাঠিয়েছে। এর আগে তিনি ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী এবং উপজেলা পর্যায়ে চারবার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছিলেন।

তিনি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ২০০৪ সালের নির্বাচনে প্রথম সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে পরপর তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি ১৯৯৮ সালে মতলব উত্তর উপজেলার উত্তর লক্ষ্মীপুর কৃষক সমবায় সমিতির সদস্য হন। তখন থেকেই তিনি সমবায়ের সঙ্গে যুক্ত। তাঁর বাসস্থান মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর হলেও তাঁর দাদার বাড়ি মতলব উত্তর উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামে। তিনি শুধু একজন সমবায়ীই নন, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন এবং সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন।

এ অর্জনের জন্যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়