বুধবার, ২৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২১:৩০

চাঁদপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা

বিশেষ প্রতিনিধি।।
চাঁদপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে চাঁদপুর সদর উপজেলার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুর সদরে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তারা মাদকের ভয়াবহ কুফল, ব্যক্তি, পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব এবং মাদকাসক্তি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলাও ধ্বংস করে। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

সভাশেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধবিষয়ক তথ্যসম্বলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়