প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:২৫
ইসলামাবাদ ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

"ধর্ম যার যার, উৎসব সবার; ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই"—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা ও ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তিতারকান্দি কালী মায়ের বাড়ি প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা শাখার সদস্য সচিব সুখ রঞ্জন বিশ্বাস।






