প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২০:৩০
ফরিদগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করে পুনর্জাগরণ সৃষ্টি করা হবে
---শরীফ মো. ইউনুছ

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদগঞ্জ উপজেলাধীন ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুছ।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামীমুর রহমান বাবুর পরিচালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম খান, সাবেক সদস্য অ্যাডভোকেট মাসুদ গাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদ শেখ, সাবেক সভাপতি কাউছার আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী, উপজেলা কৃষকদলের নেতা এ কে মজুমদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আক্তার ভুইয়া, যুবদল নেতা সালাউদ্দিন, তারেক রহমান, রুবেল মঞ্জু ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম শেখ, সাধারণ সম্পাদক নয়ন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলে রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. তুহিন পাটোয়ারী, সাবেক সভাপতি কাউছার খান, ছাত্রদল নেতা নাহিদ মিরাজ পাটোয়ারী, ৯নং ইউনিয়ন ছাত্রদলের নেতা সোহান, ওয়ার্ড বিএনপি নেতা আবু তাহের পাটোয়ারী সুমন, ডা. তাজুল ইসলাম, মেম্বার মনির পাটোয়ারী মহিব, মেম্বার আলী আহমদ মিন্টু পাটোয়ারী, নাছির শেখ ও মিলন খান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব শরীফ মো. ইউনুছ বলেন, ফরিদগঞ্জ বিএনপির ঘাঁটি। ফরিদগঞ্জে বিএনপির পুনর্জাগরণ সৃষ্টি করতে অচিরেই জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ভাই তৃণমূলের
নেতা-কর্মীদের সুসংগঠিত করতে উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করবেন। দল ক্ষমতায় থাকার পরও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা অত্যন্ত কষ্টে দিনযাপন করছেন। ইনশাআল্লাহ, এমন অবস্থা আর থাকবে না। তৃণমূলের নেতা-কর্মীদের
দুঃখ-কষ্টের অবসান ঘটিয়ে মুখে হাসি ফোটানো হবে। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের আর বিভেদ না করে ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গঠনে সহযোগিতা করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দেশ গঠন করতে জনগণের পাশে থাকতে হবে।তিনি বলেন, মাদক একটা সামাজিক ব্যাধি। এটা নির্মূল করতে হবে। জনগণকে কষ্ট দিয়ে কোনোরকম চাঁদাবাজি, অন্যায়-অবিচার সহ্য করা হবে না। যদি কেউ দলের নাম ব্যবহার করে জনগণকে কষ্ট দেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।








