প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২০:০৮
হযরত পীর শাহরাস্তি বোগদাদী (র.) হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান

হযরত পীর শাহরাস্তি বোগদাদী (র.) হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে মরহুম আব্দুল খালেক পাটোয়ারী এন্ড মরহুমা ফিরোজা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকালে হযরত শাহরাস্তি (র.) মাজার শরীফ সংলগ্ন এতিমখানা মিলনায়তনে কোরআনের পাখিদের কথা চিন্তা করে বিশুদ্ধ পানি পান করার লক্ষ্যে এ বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়। বিতরণ শেষে মরহুম আব্দুল খালেক পাটোয়ারী এন্ড মরহুমা ফিরোজা বেগম ফাউন্ডেশনের পক্ষে বড় বোন মঞ্জুমা আকতার বেবিসহ মরহুমদের পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
|আরো খবর
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়। এ সময় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইমাম হাসান সুমন। উপস্থিত ছিলেন হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি সৈয়দ জিলান মিয়া, সাধারণ সম্পাদক মো. সেকান্তর, কোষাধ্যক্ষ আবদুন নূর সোবহান, অন্যতম সদস্য এহতেশামুল হক সজিব, শাহরাস্তি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনসহ এলাকাবাসী, সুধীজন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহমান।







