শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০২:২১

দৈনিক চাঁদপুর প্রবাহের ২৫ বছরপূর্তিতে রজতজয়ন্তী উৎসব

আপনারা লিখনীর মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন

চৌধুরী ইয়াসিন ইকরাম
আপনারা লিখনীর মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন
ক্যাাপশান -চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন   চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক । ছবি : ইয়াসিন ইকরাম।

দৈনিক চাঁদপুর প্রবাহের ২৫ বছরপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

দৈনিক চাঁদপুর প্রবাহের ২৫ বছরপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। মূল পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সংবর্ধিত অতিথিবৃন্দ, রজতজয়ন্তী সম্মাননাপ্রাপ্ত ও পত্রিকার সাথে সংশ্লিষ্টদের মাঝে স্মারক প্রদান করা হয়। এছাড়া ক'জনকে মরণোত্তর সম্মাননাও প্রদান করা হয়।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে রজতজয়ন্তী উৎসবের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর- হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি ২৫ বছর পূর্তিতে চাঁদপুর প্রবাহের সাফল্য কামনা করছি। আমি অনেক আনন্দিত যে, আমি ৪ দিন যখন ঢাকায় থাকি বা বিদেশে অবস্থান করি, আমি তখন দেখি অব্যবস্থার কিছু কথাবার্তা বিভিন্ন পত্রিকা ও মিডিয়াতে আসে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসে। এটাতে আমার জন্যে যে কতো বড় উপকার হয়, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের লিখনীর মাধ্যমে আমার কোনো দোষ-ত্রুটি পেলেও লিখবেন। যাতে করে আমার দোষ-ত্রুটি শোধরানোর সুযোগ পাই। তিনি বলেন, একটি শ্রেণি যারা বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করে তাদের বিরুদ্ধে একটি আইন হয়েছে। আমরা এই আইনটি এই সপ্তাহে পাস করিয়েছি। তাই আপনারা আপনাদের লিখনীর মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

IMG-20260717-WA0051

রজতজয়ন্তী উৎসব কমিটির সভাপতি ও পত্রিকার প্রধান নির্বাহী সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক, মুূদ্রাকর ও উপদেষ্টা সম্পাদক নিলুফা আক্তার।

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবদুর রহিম বেপারী (রহিম বাদশা) ও পত্রিকার সাবেক নিজস্ব প্রতিবেদক ইউনুছ উল্লাহ'র পরিচালনায় অনান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশ্ব বরেণ্য একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনিরুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কমকতা মো. কবির হোসেন সরদার, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দীন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর প্রবাহের রজতজয়ন্তী আজীবন সম্মাননাপ্রাপ্ত চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, বর্তমান সভাপতি সোহেল রুশদী, চাঁদপুরের একমাত্র রপ্তানিকারক গার্মেন্টস্-এর মালিক সেলিম খান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মেয়র প্রাথী আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতিদের মধ্যে অধ্যক্ষ জালাল চৌধুরী, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন ও এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, ড্যাফোডিল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, জি এম শাহিন, রিয়াদ ফেরদৌস, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম), দৈনিক চাঁদপুর প্রবাহের প্রধান বার্তা সম্পাদক শাহজাদা আল ইমরান শোভন, উপজেলা প্রতিনিধিদের মধ্যে শাহারাস্তি উপজেলা প্রতিনিধি ফয়েজ আহমেদ প্রমুখ।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়