শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৭:১৮

বন্যাকবলিত মানুষের পাশে মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ

বন্যাকবলিত মানুষের পাশে মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ
কাজী শামছুদ্দিন

সম্প্রতি ভয়াবহ বন্যায় চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। পানিবন্দি পরিবারগুলোর জন্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। এই মানবিক বিপর্যয়ের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

'মানবসেবাই গাউসিয়া কমিটি বাংলাদেশের অন্যতম লক্ষ্য' । সেই লক্ষ্য বাস্তবায়নে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ, খাদ্য সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেয়া এবং পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মানুষ মানুষের জন্য। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি ইসলামেরও অন্যতম শিক্ষা। গাউসিয়া কমিটি বাংলাদেশ দেশের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং সর্বস্তরের মানুষের প্রতি বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন :

"তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো"

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

"যে ব্যক্তি কোনো মুমিনের একটি কষ্ট দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।"

গাউসিয়া কমিটি বাংলাদেশ বিশ্বাস করে, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব করা সম্ভব। তাই সংগঠনটি সকলের প্রতি আহ্বান জানিয়েছে—সামর্থ্য অনুযায়ী ত্রাণ, অর্থ, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান এবং তাদের জন্যে দোয়া করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়