প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ২১:১৮
উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫৩নং উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি, বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ শাহ মো. জালাল উদ্দিন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহার ভানু, সিনিয়র সহকারী শিক্ষক জেসমিন আক্তার, জাহানারা আরজু, সাথী রাণী কর, শারমিন আক্তার, রিপা চন্দ, জয়নুল আবেদীন, কমিটির সদস্য মোজাম্মেল হোসেন মজুমদার, সোহাগ বেপারী, সেলিনা আক্তার ও আমেনা বেগম উপস্থিত ছিলেন।








