মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ২১:২৭

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া

এরশাদের শাসনামলের উন্নয়ন দেশ ও জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে

-----অ্যাড. আ. লতিফ শেখ

স্টাফ রিপোর্টার।।
এরশাদের শাসনামলের উন্নয়ন দেশ ও জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে
সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন মাও. জাকির হোসেন হিরু

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটস্থ অ্যাড. আ. লতিফ শেখের চেম্বারে জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরুর সভাপতিত্বে এবং জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক মো. হান্নান ঢালীর পরিচালনায় মিলাদপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল লতিফ শেখ। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক গোলামুন্নবী লিটন, ইব্রাহিম দেওয়ান স্বপন ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব নান্নু ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক মো. শরীফ পাটোয়ারী, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার, জাতীয় পার্টির নেতা লোকমান হোসেন রানা, আরমান হোসেন স্বপন, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম রাজা প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আব্দুল লতিফ শেখ বলেন, স্বাধীন বাংলাদেশের উন্নয়নের প্রথম সূচনা হয় পল্লীবন্ধু এরশাদের হাত ধরে। একটি স্বাধীন দেশের নাগরিকদের যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, প্রাপ্য যে অধিকার তা নিশ্চিত করতে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, দেশের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সকল ক্ষেত্রে একমাত্র উন্নয়নের রূপকার পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ।

তিনি আরো বলেন, স্বাধীন এই বাংলাদেশটি বিশ্বের মানচিত্রে যতদিন থাকবে, পল্লীবন্ধু এরশাদের নামটি ততদিন থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে তৎকালীন সময়ে প্রধান বিচারপতির নিকট ক্ষমতা হস্তান্তর করেন। তিনি একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতা হস্তান্তরের পর দেশ ছেড়ে পালাতে হয়নি। তিনি উপস্থিত

নেতা-কর্মীদের এরশাদের উন্নয়নের কথা সাধারণ জনগণের কানে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়