মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৯:৫৭

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি।।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর ভোক্তা অধিকারের অভিযান।

চাঁদপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) চাঁদপুর শহরের বড় স্টেশন ও ৫নং ঘাট এলাকায় পরিচালিত এ অভিযানে অনিয়মের দায়ে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়।

*অভিযানে জরিমানার বিবরণ:*

* *মেসার্স মক্কা এন্টারপ্রাইজ:* সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা।

* *মেজবান ভিউ :* মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে ৩ হাজার টাকা জরিমানা।

* *মেসার্স আল আমিন ট্রেডার্স :* মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা।

অভিযান চলাকালে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাদের অনিয়ম স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানের অংশ হিসেবে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়