মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৮

শাহরাস্তি আন নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
শাহরাস্তি আন নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

'একটি করে বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে', আর 'গাছ লাগান পরিবেশ বাঁচান' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তির সাহেব বাজার আন নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সোমবার (১৩ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ ভাটনিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়। এ সময় গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন আন-নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জাহাঙ্গীর মাওলানা আলমগীর হোসাইন, মাও. মাহমুদুল হাসান, ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরজু, চাঁদপুর জেলা ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহবুব আলম ও শাহরাস্তি পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল ইসলাম। বৃক্ষরোপণ সহযোগিতায় ছিলেন : শিমুল, রায়হান, আ. আজিজ, মো. হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়