সোমবার, ১৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২২:০৮

মেধাবী সাবা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

কামরুজ্জামান টুটুল।।
মেধাবী সাবা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের

সারমিলি জাহান সাবা প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে সাদ্দাম হোসেন রাজু ও নুসরাত জাহান দম্পতির বড়ো সন্তান। বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতে রোল নম্বর ১-এর ধারাবাহিকতা ধরে রেখেছিলো। বর্তমানে সাবা বাকিলা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তার বাবা বাকিলা বাজারের সাবা ট্যুরস এন্ড ট্রাভেলস্-এর স্বত্বাধিকারী।

অত্যন্ত বিনয়ী সাবা তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জানায়, আমি যেনো ভবিষ্যতে সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে পারি সকলের কাছে সেই দোয়া চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়